২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল করোনার চলমান বিধিনিষেধ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৩, ২০২২ | ২:২৬
Link Copied Successfully!

করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনার নতুন ধরন অমিক্রনের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে এ রোগের বিস্তার রোধে এ বিধিনিষেধ জারি করা হলো। এর ফলে উন্মুক্ত স্থানে এবং ভবনের ভেতরে যেকোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব অনুষ্ঠানে যাঁরা যোগদান করবেন, তাঁদের টিকার সনদ থাকতে হবে। এ সময় সব স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে বলেও জানানো হয়।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের ১১টি বিধিনিষেধ গত ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এ নির্দেশনা কার্যকর করতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলছে।

বিজ্ঞাপন

দেশে করোনার সংক্রমণ বৃদ্ধির সঙ্গে মৃত্যুও বাড়ছে। টানা ৪ দিন করোনায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত) দেশে করোনায় আক্রান্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ৩১ জনের মৃত্যু হয়েছিল।

গতকাল বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ১৯৩ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ১৩ হাজার ১৫৪ জনের। সবশেষ ২৪ ঘণ্টায় মোট ৪৪ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৩। আগের দিন এ হার ছিল ২৯ দশমিক ১৭।

করোনা পরিস্থিতিতে গতকাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব