টাকার ব্যাগ না ছেড়ে চিৎকার করায় অধ্যাপক সাইদাকে হত্যা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৯, ২০২২ | ১:২৮
Link Copied Successfully!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফার হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি আনারুল ইসলাম (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে বিচারকের সামনে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

জবানবন্দির বরাত দিয়ে পুলিশ বলছে, আনারুলের স্ত্রী অসুস্থ। তাই টাকার প্রয়োজন ছিল। ঘটনার দিন সাইদা গাফফারের ব্যাগে টাকা দেখে কৌশলে জোর করে ছিনিয়ে নেওয়ার সময় তিনি ব্যাগ টেনে ধরেছিলেন। হাত থেকে ব্যাগ ছাড়িয়ে নিতে তাঁর হাতে কামড় দেন আনারুল। তারপরও ব্যাগ না ছাড়ায় ও চিৎকার করায় গলা টিপে ধরে এবং গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করেন। পরে তাঁর ব্যাগ থেকে ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান আনারুল।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) ফাহিম আসজাদ বলেন, রিমান্ড শেষে আজ বিকেলে আসামি আনারুলকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মো. নিয়াজ মাখদুম ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

গাজীপুর নগরের পানিশাইল এলাকায় ঝোপের ভেতর থেকে গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফারের লাশ উদ্ধার করে পুলিশ। ১১ জানুয়ারি থেকে তাঁর খোঁজ পাচ্ছিলেন না স্বজনেরা। এ ঘটনায় সাইদা গাফফারের ছেলে সাউদ ইফখার বিন জহির গাজীপুরের কাশিমপুর থানায় হত্যা মামলা করেন।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব