অর্ধেক যাত্রী ও চেকপোস্টে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২২ | ৪:০৯
Link Copied Successfully!

করোনা পরিস্থিতি জটিল হওয়ায় সরকার জরুরি বিধিনিষেধ আরোপ করেছে। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে সারা দেশে এ বিধিনিষেধ কার্যকর করা হয়। গাড়িতে অর্ধেক যাত্রী আর স্থানে স্থানে চেকপোস্টসহ কোভিড-১৯ পরিস্থিতির ভয়াবহতা নিরসনে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি আরোপে তৎপরতা বেড়েছে। এর প্রভাব পড়েছে বলে দাবি করেন মেলার ব্যবসায়ীরা। কারণ বিধিনিষেধের শুরুর দিনেই কমে গেছে দর্শনার্থীর সংখ্যা। লোকসানের কথা মাথায় রেখেই ৩১ জানুয়ারি পর্যন্ত মেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। মেলায় ক্রেতাকে আকৃষ্ট করতে বিশেষ ছাড় চলছে যমুনা ইলেকট্রনিক্সের পণ্যে, জানালেন যমুনা পণ্যের ব্র্যান্ড ম্যানেজার শরিফুল ইসলাম চৌধুরী।

সূত্র জানায়, বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসরে প্রভাব পড়েছে সাম্প্রতিক ওমিক্রন ও করোনা মহামারির। মেলার প্রবেশপথে দায়িত্বরত আব্দুল্লাহ এন্টারপ্রাইজের ইনচার্জ আব্দুল জলিল মাস্টার বলেন, আগের তুলনায় এখন লোক সমাগম কম। ক্রেতাদের স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য প্রবেশপথ ছাড়াও তাদের পণ্য প্রদর্শনীর জন্য স্টলে স্টলে রাখা হয়েছে মাস্ক, স্যানিটাইজর। নিরাপদ দূরত্ব রেখে, মাস্ক ব্যবহার করে মেলায় প্রবেশের জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে। তবে সরকারি ছুটির দিনে দর্শনার্থী আরও বাড়বে বলে আশা করেন তিনি।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব