চাঁদপুর লঞ্চঘাটে লঞ্চের ধাক্কায় ধুমড়ে-মুচড়ে গেল পল্টুন

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২২ | ৮:১০
Link Copied Successfully!

যাত্রীবাহী লঞ্চ এমভি সাব্বির-২ এর ধাক্কায় ধুমড়ে-মুচড়ে গেছে চাঁদপুর লঞ্চ ঘাটের একটি পল্টুন।বুধবার দিনগত রাত সোয়া ১টায় ঘটনাটি ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় লঞ্চের ৩ জন স্টাফকে আটক করে চাঁদপুর।নৌ-থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের ঘোষেরহাট যাওয়ার উদ্দেশ্যে ঢাকার সদরঘাট থেকে
ছেড়ে আসে এমভি সাব্বির-২ নামে একটি লঞ্চ। পথিমধ্যে রাত সোয়া ১টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রা বিরতি করার সময় ২নং জেটির পল্টুনে স্বজোরে ধাক্কা মারে। এতে পল্টুনের বড় অংশ ধুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষনিক চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে লঞ্চের ৩ স্টাফকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে বিআইডব্লিউটি -এর নৌ বন্দরের পরিবহ পরিদর্শক (টিআই) মো. শাহআলম নৌ থানা থেকে আটককৃতদের ছাড়িয়ে নিয়ে যায় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আমরা সাব্বির লঞ্চের ৩ জনকে আটক করি। টিআই শাহআলম তাদের ছাড়িয়ে নিয়ে যায়। তবে এব্যাপারে বন্দর কতৃপক্ষ আমাদের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, আমরা লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও স্টাফের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।

বন্দর ও পরিবহন পরিদর্শক শাহআলম জানান, ঘটনার সাথে সাথে কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। কর্তৃপক্ষের অনুমুতিতে অভিযুক্ত লঞ্চের
যাত্রিদের কথা বিবেচনা করে আটক স্টাফদের নাম ঠিকানা রেখে যাবার অনুমতি দিয়েছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব