কুয়াশায় ফেরি বন্ধ ৯ ঘণ্টা, ঘাটেই প্রাণ গেল শিশুর

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৭, ২০২২ | ২:৩৮
Link Copied Successfully!

নিউমোনিয়ায় আক্রান্ত ১০ মাসের একমাত্র সন্তানকে নিয়ে ঢাকায় আসছিলেন কুষ্টিয়ার নাজিমুল ইসলাম ও তানজিনা খাতুন।

পদ্মা পার হতে রাত ১২টায় যখন তারা দৌলতদিয়া ঘাটে পৌঁছান, তখন ফেরি বন্ধ। এদিকে কমে আসছে অ্যাম্বুলেন্সে থাকা অক্সিজেন।

ঘাট কর্তৃপক্ষকে তারা ফেরি ছাড়ার অনুরোধ করেন। কিন্তু কুয়াশা থাকায় রাজি হননি তারা। অন্য উপায়েও চেষ্টা করেন নদী পারের। কিন্তু সেটিও সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

অ্যাম্বুলেন্সে বসে তখন শুধুই ফেরি ছাড়ার অপেক্ষা। এর মধ্যে যাতায়াতব্যবস্থার এ দুরবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে সকাল ৯টায় না-ফেরার দেশে চলে যায় শিশুটি।

চোখের পানিতে প্রিয় মুখটির নিথর শরীর ভেজাতে ভেজাতে মেহেরপুরের গাংনী উপজেলার মাজমারি গ্রামে বাড়ি ফেরার পথ ধরেন নাজিমুল-তানজিনা।

দৌলতদিয়া ঘাটে এ চিত্র বুধবারের। তবে বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার। স্থানীয়রা বলছেন, ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কয়েকদিন ধরে দীর্ঘ সময় বন্ধ থাকছে ফেরি। এতে ঘাট এলাকায় শত শত যানবাহন আটকে থাকছে। ঢাকাগামী যাত্রীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

বিজ্ঞাপন

তানজিনা খাতুন আহাজারি করে বলেন, ফেরিঘাট কর্তৃপক্ষের অবহেলা আর গাফিলতির কারণে আজ আমার কলিজার টুকরো শিশুটি মারা গেল। তারা ইচ্ছা করলে আমাদের নিয়ে ওপারে যেতে পারত। কিন্তু অনেক অনুরোধ করার পরও তারা ফেরি ছাড়েনি।

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা