ইসির সম্মতি ছাড়াই ১৩ জেলায় নতুন ডিসি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২২ | ২:৩৫
Link Copied Successfully!

নির্বাচন কমিশনের সম্মতি না নিয়েই জেলা প্রশাসক (ডিসি) পদে আবারও রদবদল আনল জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক বদলি করেছে এ মন্ত্রণালয়। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলাও রয়েছে। ওই জেলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। একইভাবে অন্য যেসব জেলার ডিসি পরিবর্তন করা হয়েছে সেগুলোর বেশিরভাগ জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলমান রয়েছে। আইন অনুযায়ী, নির্বাচন তফসিল ঘোষণার পর ইসির সম্মতি ছাড়া ডিসি পরিবর্তন করার ওপর বিধি-নিষেধ রয়েছে। প্রসঙ্গত, পৌরসভা নির্বাচন চলাবস্থায় গত বছর একইভাবে কয়েকজন জেলা প্রশাসককে বদলি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে ৪৮টি জেলায় ভোট হয়েছে। এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করতে কয়েকদিন সময় লাগবে। আগামী ৩১ জানুয়ারি ২০ জেলার ২১৯টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি ২০ জেলার ১৩৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। সর্বশেষ ১০ ফেব্রুয়ারি ৫ জেলার ৮টি ইউনিয়ন পরিষদে ভোট রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে ১৬ জানুয়ারি। এর মধ্যে গতকাল গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জে-এই ১৩ জেলায় ডিসি পদে রদবদলের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার যুগান্তরকে বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়া ডিসি-এসপি পদে কাউকে বদলি করা যায় না। ইসির সম্মতি ছাড়া জেলা প্রশাসকের স্থান ত্যাগ করতে পারবেন না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসি রদবদলের সম্মতির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো চিঠি আমার চোখে পড়েনি।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব