বাসচাপায় শিক্ষার্থী নিহত, অবরোধ বিক্ষোভ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২১ | ৪:৩৫
Link Copied Successfully!

গোপালগঞ্জে বাসচাপায় নিহত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাইসুল ইসলাম শুভ। সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া টিটিসি’র সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাইসুল ইসলাম শুভ বগুড়ার কাহালু উপজেলার ভারসন গ্রামের শামসুর রহমানের ছেলে। এ সময় আহত হয়েছেন রাজশাহীর মো. জাকির হোসেন, বগুড়ার মো. নাঈম ইসলাম, ফেনীর মাজহারুল ইসলাম ও ভ্যানচালক লিকু শেখ। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, সোমবার বেলা সাড়ে ১১টায় আমরা চার বন্ধু একসঙ্গে নাস্তা করার জন্য ভ্যানে ঘোনাপাড়া মোড়ে যাওয়ার জন্য রওয়ানা হই। টিটিসি’র সামনে আমাদের বহনকারী ভ্যানটির ডান পাশের চাকা খুলে যায়। এতে আমরা মহাসড়কের ওপর সিটকে পড়ি। এ সময় পেছন দিক থেকে একটি বাস শুভকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে যাই। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে কর্মরত ডাক্তার রাইসুল ইসলাম শুভকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ সদর থানার এসআই মারিদুর ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং বাসটি জব্দ করি। বাসের চালক ও অন্য স্টাফরা পালিয়ে গেছে।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব