স্কুলে ছাত্রীর মায়ের রক্তাক্ত লাশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২১ | ৯:১২
Link Copied Successfully!

পুরান ঢাকার আহমেদ ভাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে পারভীন বেগম (৪৩) নামে একজন নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী আবেদা জান্নাতের অভিভাবক তিনি।

লাশের পাশ থেকে ইঁদুর মারার ওষুধ ও একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, আহমেদ ভাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের ৬ তলা নির্মাণাধীন ভবনের নিচতলা সিমেন্টের গোডাউনের ভেতর বালির স্তূপের উপর লাশ উপড় হয়ে পড়েছিল। লাশের মুখ ও ঠোট বিকৃত অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

বংশাল থানার পরিদর্শক (অপারেশন) শিশির কুমার কর্মকার বলেন, রোববার দুপুরে ওই নারী স্কুলে প্রবেশ করে। এর কোনো এক সময় তিনি ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। লাশের পাশ থেকে ইঁদুর মারার ওষুধ ও শিক্ষার্থীর পরিচয় সম্বলিত একটি চিরকুট পাওয়া গেছে। এছাড়া তার বাসায় আরও একটি চিরকুট পাওয়া গেছে।

ওই চিরকুটে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা ছিল। তাছাড়া দীর্ঘদিন থেকে ওই নারী ডিপ্রেশনে ছিল বলে জানান তিনি।

নিহত নারী ৫৬ নম্বর সিদ্দিকবাজারের স্থায়ী বাসিন্দা। তার স্বামীর নাম মৃত আব্দুল বাসেত ওরফে বাদশা। তাদের দুটি কন্যা ও একটি পুত্রসন্তান রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সূত্রঃ যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব