করোনা-ওমিক্রনের পর আরেকটি ঝড় আসছে: ডব্লিউএইচও

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২২, ২০২১ | ১২:২৫
Link Copied Successfully!

করোনার নতুন ধরন ওমিক্রনে শনাক্ত ও মৃত্যু বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি আরেকটি ঝড় আসছে। সরকারগুলোর উচিত প্রস্তুতি নেওয়া।’ আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হ্যান্স ক্লুগ বলেছেন, ‘ইউরোপে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেবে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বেশ কয়েকটি দেশ এরই মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ইউরোপের দেশ জার্মানি অনুষ্ঠান সংক্ষেপ করাসহ বড়দিন-পরবর্তী নতুন বিধিনিষেধ আরোপ করেছে। পর্তুগাল ২৬ ডিসেম্বর থেকে পানশালা ও নাইটক্লাবগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ‘করোনার পরবর্তী ঢেউ আমাদের ওপর আছড়ে পড়তে শুরু করেছে। পরবর্তী ঢেউ থেকে আমরা অবশ্যই দৃষ্টি ফিরিয়ে রাখতে পারি না।’

সবাইকে সতর্ক করে ওলাফ শলৎস মনে করিয়ে দেন, করোনা ভাইরাস কিন্তু বড়দিনে ছুটিতে থাকবে না।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বড়দিনের আগে নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ করেননি। তবে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে সামাজিক মেলামেশার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত মাসে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয়। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে অন্তত ৩৮টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। বিশেষ করে রাশিয়া ও তুরস্কে এই ধরন নিয়ে সতর্ক করেছে ডব্লিউএইচও।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৭ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৮১৫ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৮৫ হাজার ১৬ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ কোটি ৮০ লাখ ২৮ হাজার ৬৩৯ জন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব