সারাবিশ্বে করোনায় আরও ৭ হাজার মৃত্যু, শনাক্ত ৭ লাখ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৮, ২০২১ | ২:১৮
Link Copied Successfully!

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরও ৭ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৪৮৮ জন। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন আরও ৫ লাখ ৪৪ হাজার ৪০০ জন।

এ নিয়ে বর্তমানে বিশ্বে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৬০ হাজার ৭৬৭ জনে। আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২৭ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৪৬ জনে। এছাড়া সর্বমোট সুস্থ হয়েছেন ২৪ কোটি ৫৮ লাখ ৪৬ হাজার ৬ জন।

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৩ হাজার ৭০৭ জন এবং মারা গেছেন এক হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত দেশটিতে ৫ কোটি ১৬ লাখ ১০ হাজার ২৮১ জন আক্রান্ত এবং মারা গেছেন ৮ লাখ ২৬ হাজার ৭১৯ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের পরই রাশিয়ার অবস্থান। এ সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন এক হাজার ৮০ জন। সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৭৪৩ জন। আর দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ১ লাখ ৫৯ হাজার ৩৮৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ১০৪ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৪৫ জন, যা দেশটিতে একদিনে শনাক্তের হিসাবে রেকর্ড। টানা তিনদিন ধরে একদিনে শনাক্তের হিসাবে পুরোনো রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এদিকে, ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১১১ জন। মোট আক্রান্ত ১ কোটি ১১ লাখ ৯০ হাজার ৩৫৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৪৮ জন। এসময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ১২৮ জন এবং মারা গেছেন ১৬২ জন।

বিজ্ঞাপন

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৩৭৫ জন এবং মারা গেছেন ৪৫২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৬৭ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৬০৬ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৭৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯ হাজার ২০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৬৪৭ জনের।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব