মাইক্রোর চালকের আসনে বাবা, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২১ | ৪:৩৬
Link Copied Successfully!

ঢাকার দক্ষিণখান এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশুপুত্র নিহত হয়েছেন। তাদের বহনকারী একটি মাইক্রোবাস লেভেল ক্রসিংয়ে উঠে পড়লে এতে ট্রেন ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মাইক্রোবাসটির চালকের আসনে ছিলেন নিহত নারীর স্বামী।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নীলসাগর এক্সপ্রেস জয়দেবপুর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ট্রেনের ধাক্কায় নিহতরা হলেন- মাহমুদা আক্তার মিতু (২৬) ও তার দুই বছরের ছেলে ফয়েজ আহমেদ।

মাইক্রোবাসের চালকের আসনে থাকা মিতুর স্বামী মো. হাসান আহত হয়েছেন। এ সময় গাড়িতে থাকা তাদের মেয়েসহ তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান একটি রেন্ট এ কার কোম্পানির মাইক্রোবাস চালান। মহান বিজয় দিবসে ছুটির দিনে তিনি ভোরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব