
তারিখের ভুলে এইচএসসি পরীক্ষা দেয়া হলো না বৃষ্টির


একেই কিনা বলে শনির দশা! ৮ ডিসেম্বর রসায়ন ১ম পত্র পরীক্ষা ছিল। ৭ ডিসেম্বর ভেবে কেটে গেল দিন। বিকালে খবর পেলো পরীক্ষা হয়ে গেছে। ততক্ষণের আর কোন সুযোগ ছিল না বৃষ্টির। আকাশের বজ্রপাতের মতো থমকে গেল এইচএসসি পরীক্ষার্থী বৃষ্টি।
সে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সোনাইমুড়ী গ্রামের আবুল খায়েরের ছোট কন্যা মাইমুনা আক্তার বৃষ্টি। তার ও পরিবারের খেয়ালীপনার ভুলে পিছিয়ে পড়তে হলো গোটা একটি বছর।
বৃষ্টি হাজীগঞ্জ মডেল কলেজের পরীক্ষার্থী। সে বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। কুমিল্লা শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী গত ৮ ডিসেম্বর তাদের রসায়ন ১ম পত্র পরীক্ষা দেয়ার কথা ছিলো হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে। কিন্তু বৃষ্টি বুজতেই পারিনি যে দিনটি ৮ তারিখ ছিল।


এলাকাবাসী জানান, বৃষ্টি একজন মেধাবী ছাত্রী ছিল। ৮ তারিখ সকালে পরিবারের একজনের কাছ থেকে তারিখ জানতে গিয়ে ৭ তারিখ জেনেছে। পরে সে নিশ্চিতে ছিল। বিকালে ৮ তারিখের খবর জেনে পুরো পরিবারে হতাশা নেমে আসে।
কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছেই। আর এই বিষয়ে তাকে কেউ আশার বাণী শুনাতে পারিনি। পারবেও না। নিশ্চিত ভাবেই এই সাধারণ ভুলের খেসারতে একবছর পিছালো বৃষ্টির শিক্ষা জীবন।


























