চিকিৎসক দম্পতি ডাঃ রুবেল ও সাজেদা পলিনের সম্মাননা ক্রেস্ট গ্রহণ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৪, ২০২১ | ৩:১০
Link Copied Successfully!

চাঁদপুরের সুপরিচিত মুখ চিকিৎসক দম্পতি ডাঃ সুজাউদ্দৌলা রুবেল ও ডাঃ সাজেদা পলিন আবারো সংবর্ধিত হয়ে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেছেন।

দেশের মহামারী করোনা কালীন সময়ে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেয়ার ক্ষেত্রে অবদান রাখায়, এই দম্পতিকে এবারো সম্মাননা প্রদান করেছেন দৈনিক প্রভাতী কাগজ পরিবার। আর এই দুই চিকিৎসক হলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল এবং তার সহধর্মিনী চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন।

৪ ডিসেম্বর শনিবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার প্রীতি সম্মিলন অনুষ্ঠানে কোভিট -১৯ অবদানের জন্য তাদেরকে এই সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন চিকিৎসক দম্পতি।

জানাযায়, শনিবার সকালে চাঁদপুর প্রেসক্লাবে দৈনিক প্রভাতী কাগজের আয়োজনে প্রীতি সম্মিলন উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির পাশাপাশি বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র এ্যাড. জিলুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা বিএম এর সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুমসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে দেশের করোনা কালীন সময়ে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করার জন্য তারা দু,জন সহ আরো বেশ কয়েকজনকে বিভিন্ন বিষয়ে অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্যঃ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল ও তার সহধর্মিনী চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজেদা পলিন সরকারি ভাবে তাদের কাজের স্বীকৃতি না পেলেও এর পূর্বেও তারা চাঁদপুর প্রেসক্লাব, রোটারী ক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, মানবাধিকার সমিতি, ছায়াতরু সামাজিক সংগঠনসহ আরো বেশ কয়েকটি সংগঠন থেকে এই সম্মাননা পেয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব