
র্যাব-১১ এর অভিযানে জেএমবির সদস্য হাইমচরের ইসমাইল হোসেন শামীম গ্রেফতার
Link Copied Successfully!


র্যাব-১১ এর অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মোজাহিদীন বাংলাদেশ(জেএমবি)
এর ০১ জন সক্রিয় সদস্য গ্রেফতার।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল ২৩ নভেম্বর ২০২১ বিকালে বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকার মতিঝিল থানা এলাকা হতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইসমাইল হোসেন@শামীম@আতর আলী(২৬), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- পশ্চিম চরকৃষ্ণপুর, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য।




























