
আজ থেকে শুরু এসএসসি পরীক্ষা : চাঁদপুরে পরীক্ষার্থী সংখ্যা ৪১ হাজার


করোনা মহামারির অভিঘাতে দীর্ঘ প্রায় নয় মাসের অপেক্ষা শেষে পরীক্ষার হলে বসছে এসএসসি ও সমমানের সোয়া ২২ লাখ শিক্ষার্থী। এর মাধ্যমে দেড় বছর পর হচ্ছে প্রথম কোনো পাবলিক পরীক্ষা।
রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে দেড় ঘণ্টার এ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।
আজ থেকে শুরু এসএসসি,দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে ও সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে চাঁদপুর জেলা প্রশাসন থেকে প্রস্তুতি নেয়া হয়েছে।


১ নভেম্বর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা সকাল ১০ টায় শুরু হচ্ছে। চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি সভাও হয়েছে বলে শিক্ষা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি শিক্ষাবর্ষে চাঁদপুর জেলার ৮ উপজেলায এসএসসি ও সমমানের ৭২টি কেন্দ্রে ৪১ হাজার ১৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেg প্রাপ্ত তথ্য মতে।
E/N






















