
চাঁদপুরে নৌকার জয়জয়কার


চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার জয়জয়কার।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত উৎসব মূখর পরিবেশে চলে একটানা ভোট গ্রহণ।
সদর উপজেলার ৯টি ইউনিয়নে পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের জয়জয়কার।১নং বিষ্ণুপুর ইউনিয়ন (নৌকা) প্রতিকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন নাছির উদ্দিন খান শামীম, ২নং আশিকাটি ইউনিয়ন (নৌকা) প্রতিকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন (নৌকা) প্রতিকে নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান নান্টু, ৫নং রামপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন আল মামুন পাটওয়ারী, ৬নং মৈশাদী ইউনিয়ন (নৌকা) প্রতীক নির্বাচিত হয়েছেনমো. নুরুল ইসলাম, ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন ইমাম হাসান রাসেল গাজী , ৮নং বাগাদী ইউনিয়ন দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, ৯নং বালিয়া ইউনিয়ন (নৌকা) প্রতিক নির্বাচিত হয়েছেন রফিক উল্যাহ মাস্টার, ১২নং চান্দ্রা ইউনিয়ন দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন খান জাহান আলী কালু পাটওয়ারী।


চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সুষ্ঠভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৯টি ইউনিয়নে সর্বমোট ৩৭৬ জন প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে ছিলেন।
নির্বাচনকে কেন্দ্র করে যে কোন সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন র্যাব, ৩ প্লাটুন বিজেবি, ২ প্লাটুন কোস্টগার্ড সতর্ক অবস্হায় ছিলেন।


























