
এ সময় তিনি বলেন, ‘সুরক্ষা সেবা বিভাগের একটি সুশৃঙ্খল বাহিনী হচ্ছে ফায়ার সার্ভিস। যে কোন দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সবার আগে সাহস ও বীরত্বের সাথে ছুটে যায়। যে কোনো দুর্যোগ দুর্ঘটনায়য় আমরা ফায়ারসার্ভিসকে সবার আগে স্মরণ করি। তাদের প্রতি মানুষের যে আশা,ভরসা এবং আস্থা।
বিভিন্ন দুর্যোগে তারা সাহসীকতার সাথে দায়িত্ব পালন করে মানুষের সে আস্থা অর্জন করতে পেরেছেন। ফায়ার সার্ভিস কর্মীরা বিভিন্ন দুর্ঘটনায় জীবন বাজি রেখে কাজ করেছে। অনেককে কাজ করতে গিয়ে জীবনও ত্যাগ করেছেন। তাই বাঙালি জাতি আপনাদের কর্মকে শ্রদ্ধা জানায়। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।’
তিনি বলেন, মানুষের সাথে পাল্লা দিয়ে যানবাহন বেড়েছে। অবৈধ যানবাহন বন্ধ করতে হবে। যেসব রেজিস্ট্রেশনবিহীন যানবাহন রয়েছে সে গুলোকে বন্ধ করতে হবে। দেখা গেছে যে যেসব যানবাহনগুলো অভিযানে আটক হয় তার জন্য আমাদের কাছে অনেক তদবির আসে। আভিযান দিলে কেউ যাতে ততবির না করে। আপনারা সহযোগিতা করলে কাজটা সহজ হবে। একই সাথে রাস্তা প্রসস্ত করা প্রয়োজন। তবেই শহরের যানজট নিরসন সহজ হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড.জিল্লুর রহমান জুয়েল,অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল ইসলাম,চাঁদপুর প্রেসক্লাকের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল- লামিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ দিদারুল আলম,চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো.মুজাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অগ্নিনির্বাপনের বিভিন্ন মহড়া প্রদান করেন ফায়ার সার্ভিস কর্মীরা।




























