ছবি ও বিয়ে নিয়ে আলোচনায় ক্যাটরিনা

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ নভেম্বর ৩, ২০২১ | ২:৫৯
Link Copied Successfully!

সেই সঙ্গে যোগ হয়েছেন ক্যাটরিনা। দুইয়ে মিলে তাই ‘সূর্যবংশী’ নিয়ে প্রত্যাশার পারদটা অনেক ওপরে। ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে অজয় দেবগন ও রণবীর সিংকেও। প্রযোজনা করেছেন করণ জোহর। পরিচালনায় রোহিত শেঠি। যাঁর ক্যারিয়ারের প্রায় সব ছবিই ব্যবসাসফল।

‘সূর্যবংশী’ ছবির প্রমোশনে দ্য কপিল শর্মা শোতে অক্ষয় কুমার ও ক্যাটরিনা

‘সূর্যবংশী’ ছবির প্রমোশনে দ্য কপিল শর্মা শোতে অক্ষয় কুমার ও ক্যাটরিনা। ছবি: ফেসবুক থেকেআরও একবার পুলিশের সাহসী গল্প পর্দায় আনছেন রোহিত শেঠি। যে সফর শুরু হয়েছিল ‘সিংহাম’ থেকে। অজয় দেবগন অভিনীত ছবিটি ব্লকবাস্টার হয়েছিল। এরপর অজয়কে নিয়েই বানান ‘সিংহাম রিটার্নস’। এরপর রণবীর সিংকে নিয়ে ‘সিম্বা’। সবগুলো ছবিই সফল। এবার আসছেন অক্ষয়-ক্যাটরিনাকে নিয়ে। তাই সমালোচকদের ধারণা, সব মিলিয়ে বক্স অফিসে ঝড় তুলবে ‘সূর্যবংশী’। আলো ফিরবে বলিউডে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গত ১৮ আগস্ট ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার গোপন বাগদান হয়েছে। সম্প্রতি তারাই জানিয়েছে, বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ভিকি-ক্যাটরিনা জুটি। তাঁদের বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী মুখার্জি।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ। ছবি: ইনস্টাগ্রাম থেকেবিয়েতে লেহেঙ্গা পরবেন ক্যাটরিনা। লেহেঙ্গার জন্য আদি সিল্কের কাপড়ও চূড়ান্ত করেছেন এই অভিনেত্রী। আগামী ডিসেম্বরেই বাজতে পারে বিয়ের বাদ্যি। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি ক্যাটরিনার তরফ থেকে। ফলে অনেকেই মনে করছেন নতুন ছবির ব্যবসায়িক সাফল্য আর প্রচারণার উদ্দেশ্যেই বিয়ের আলোচনাটা জিইয়ে রেখেছেন ক্যাটরিনা।

বিজ্ঞাপন

সে যা-ই হোক, সব মিলিয়ে এখন বলিউডের আলোচনা-সমালোচনা আর প্রত্যাশার চাহনি ক্যাটরিনার দিকেই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব