বিএনপিকে নির্বাচনে বিমুখী করতে পরিকল্পিত হামলা: বাবু গয়েশ্বর চন্দ্র রায়

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২১ | ৭:০৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় পুলিশ – জনতা সংঘর্ষে নিহত ও পূজামন্ডপে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার শ্রী শ্রী জিউর আখড়া ও মকিমাবাদ সেবাশ্রম ও মন্দির পরিদর্শন করেন। ওইসময় নেতৃবৃন্দ পুজামন্ডপের ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে সেবাশ্রমে তিনি সাংবাদিকদের বলেন, সরকার জনগনের নিরাপত্তা দিতে চরম ভাবে ব্যর্থ তাই মৌলবাদীর তকমা দিয়ে গোলা পানিতে মাছ শিকার করতে চায়।

হাজীগঞ্জ বাজারে যখন মিছিল হয় তখন পুলিশ কেন চুপ ছিল। পুলিশ প্রসাশন যদি তাদের দায়িত্ব পালন করতো অথবা সজাগ থাকতো তা হলে এমন ঘটনার হতো না।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রকৃত দায়ী ব্যক্তিদের আড়াল করে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে। বিএনপি এখন সরকারে নাই তাই হিন্দু সম্প্রদায় এভাবে হামলা শিকার হচ্ছে। ক্ষমতায় থাকলে নেতা কর্মীরা পাহারা দিয়েই এ মন্দির গুলো রক্ষা করে সুন্দর পরিবেশ তৈরি করতে পারতো।

ওইসময় তার সফরসঙ্গী ছিলেন বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ত্রান ও পুনর্বাসন সম্পাদক হাজী ইয়াছিন রশীদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমেন্দ্র দাস অপু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: মোস্তফা মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, দেবাশীষ রায় মধু, মোস্তফা খান সফরী, চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম পাটোয়ারি, বিএনপি নেতা আবু নাফের শাহ, নাজমুল আলম চৌধুরী, বিল্লাল হোসেন বেলাল ও মিজানুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব