চাঁদপুরে যৌথ অভিযানে ডুবিয়ে দেওয়া হলো ৩০ জেলেনৌকা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২২, ২০২১ | ৯:৪১
Link Copied Successfully!

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়েছে টাস্কফোর্স। ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ ছাড়া মা ইলিশ শিকারের জন্য নদীর পাশের বিভিন্ন ক্যানেলে রাখা আনুমানিক ৩০টি জেলেনৌকা ফুটো করে ডুবিয়ে দেওয়া হয়।

মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন, নৌবাহিনী, নৌপুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ। অভিযানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

বিজ্ঞাপন

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার রুহান মঞ্জুর জানান, জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস কর হয়েছে এবং ইলিশ মাছ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আজকের অভিযানটি ছিল সম্মিলিত। নয়টি স্পিডবোট নিয়ে নদীতে অভিযান চালানো হয়েছিল। অভিযানটি ছিল মূলত জেলেদের সতর্ক করার জন্য। নৌকাগুলো ফুটো করার কারণ, এখন অভিযান শেষের দিকে।
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব