চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেল দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২১ | ১১:৩৭
Link Copied Successfully!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ১৮ অক্টোবর সোমবার ভোরে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় জাতীয় দলীয় পতাকা উত্তোলন এবং স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক করা হয়।

এরপর সকাল ৯ টায় চাঁদপুর স্টেডিয়ামে স্থাপিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন সরকার, চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ফারুক ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল গাজী, চাঁদপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা খোরশেদ আলম বাবু সভাপতি মাহবুবুল আলম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফজাল কাজীসহ আওয়ামীলীগ এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এছাড়াও দুপুর ২টায় চাঁদপুরের অসহায় পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। বাদ আসর চাঁদপুরের বিভিন্ন মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী, শহীদ শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবার এবং সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে মুসল্লেদের মাঝে তবারক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব