ইসি গঠন নিয়ে ১৪–দলীয় জোট সক্রিয় হচ্ছে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৩, ২০২১ | ৩:২১
Link Copied Successfully!

নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটকে আবার সক্রিয় করার চেষ্টা শুরু হয়েছে। মূলত নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ১৪ দলের ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করতে চায় আওয়ামী লীগ। একই সঙ্গে সমঝোতার ভিত্তিতে জোটের শরিক দলগুলো থেকে সম্ভাব্য প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নাম প্রস্তাব করা হবে। ১৪-দলীয় জোটের প্রধান দল আওয়ামী লীগ এবং অন্য শরিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে এসব বিষয় জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে ১৪-দলীয় জোটের শরিকদের কোনো প্রতিনিধিত্ব রাখেনি আওয়ামী লীগ। এ নিয়ে জোটে মান-অভিমানের পাশাপাশি কিছুটা অসন্তোষও রয়েছে। এরপর স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে এবং জাতীয় সংসদের উপনির্বাচনগুলোতেও আওয়ামী লীগের পক্ষ থেকে শরিকদের ছাড় দেওয়া হয়নি।

এসব বিষয়েও শরিকদের মধ্যে হতাশা আছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক কর্মসূচি নিয়ে ১৪ দলের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকও খুব একটা হয়নি। করোনা মহামারির সময় দিবসভিত্তিক কিছু ভার্চ্যুয়াল আলোচনা ছাড়া তেমন কার্যক্রমও ছিল না। ফলে শরিকদের অনেকেই ১৪-দলীয় জোটকে ‘নিষ্ক্রিয়’ বলেই ধরে নিয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব