চাঁদপুরে খালে মিললো মিষ্টি ব্যবসায়ীর মৃতদেহ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১১, ২০২১ | ৫:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের সরকারী খাল থেকে অসিম (৩৫) নামের মিস্টান্ন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে শহরের ষোলঘর এলাকার সদর উপজেলা পরিষদের সম্মূখ থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

নিহত অসিম শহরের কোড়ালিয়া এলাকার মানিকের ছেলে। সে শহরের পালবাজারের মানিক রেস্টুরেন্ট পরিচালনা করতো। তার স্ত্রী নেই, বর্তমানে দুটি সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের ষোলঘর এলাকার সদর উপজেলা পরিষদের সম্মূখে সরকারী খালে লাশটি ভাসতে দেখা যায়। পরে চাঁদপুর সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে এসে লাশটি খালের পাড়ে নিয়ে আসে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভীড় করে। এতে করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কিছুটা যান চলাচলে বিঘ্ন ঘটে।

ঘটনার পরপর চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আসিফ মহিউদ্দীন, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদসহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

নিহতের ভাই রিপন জানায়, রোববার রাতে টাকা পয়সা নিয়ে মোবাইল বাসায় রেখে ঘর থেকে বের হয়। তারপর থেকে আর হদিস পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব