এবার পরীমনিকে নিয়ে কবিতা লিখলেন আবদুল গাফ্‌ফার চৌধুরী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৯, ২০২১ | ৫:২৭
Link Copied Successfully!

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর যে ক’জন তার পাশে দাঁড়িয়েছিলেন, তার মধ্যে বরেণ্য লেখক, সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্‌ফার চৌধুরী একজন। পরীমনির মুক্তি জন্য সরব ছিলেন তিনি। শাহবাগ, প্রেস ক্লাবসহ যেখানে পরীমনির জন্য মানববন্ধন হয়েছে, সেখানেই লন্ডন থেকে তিনি মোবাইল ফোনে বক্তব্য দিয়েছেন। পরীর মুক্তির দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, পরীমনির মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদনও করেন গাফ্‌ফার চৌধুরী।

আবদুল গাফ্‌ফার চৌধুরী এবার পরীমনিকে নিয়ে কবিতা লিখেছেন। একটি জাতীয় দৈনিকের সাহিত্য সাময়িকীতে শুক্রবার সেই কবিতাটি প্রকাশিত হয়েছে। কবিতার শিরোনাম- ‘পরীমনি, তুমি আমার জন্য কেঁদো না’।

পরীমনিকে নিয়ে আবদুল গাফ্‌ফার চৌধুরীর কবিতাটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

বিজ্ঞাপন

পরীমনি, তুমি আমার জন্য কেঁদো না

তুমি আমার জন্য কেঁদেছ, শরতের আকাশের

চুপিসারি কান্না,

বিজ্ঞাপন

যা শিশির হয়ে টুপটাপ ঝরে।

আমি রোগশয্যায় শুয়ে শুনেছি সেই রোদন

তুমি কেন আমার জন্য কাঁদলে

আমি টেলিফোনে শুনেছি তোমার সেই কান্না

নায়াগ্রায় দাঁড়িয়ে যে জলপ্রপাতের

শব্দ শুনেছিলাম

তোমার কান্না সেই শব্দের সংগীতকে স্তব্ধ করেছে।

এখানে বড় ঠান্ডা, সেই ঠান্ডায় তোমার কান্না

উষ্ণ জলপ্রপাতের কাজ করেছে

আমার হৃদয়ে।

পরীমনি, তুমি আমার জন্য কেন কাঁদলে

কেন হৃদয় দিয়ে হৃদয় বাঁধলে

ওরা তোমাকে বলে চরিত্রহীনা, আকাশনীলা পাখি

আমি জানি, তুমি শরতের শিশির ধোয়া

শিউলির মতো সুচরিতা।

ছবি দেখেছি, জেল থেকে বেরিয়ে আসছো—

দুই হাত ঊর্ধ্বমুখী জোয়ান অব আর্কের মতো

ওরা তোমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল

তুমি স্ফিংসের মতো জেগে উঠেছ

দুই ডানায় আগুনের ফুল।

পরীমনি, ওরা তোমাকে দ্রৌপদী বানাতে চেয়েছিল

তুমি হয়ে গেলে দয়মন্তী।

তোমার কান্না আমার মগ্নচৈতন্যকে স্পর্শ করেছে

তোমার চোখের কান্নায় দেখেছি আমার মায়ের—

চোখের জল।

তুমি তেরো নদী সাত সমুদ্র পেরিয়ে

আমাকে সিক্ত করলে মায়ের সেই চোখের জলে।

তোমার কান্না আমার বেদনাকে

ছুঁয়ে গেছে।

তুমি স্কাইলার্কের গান শুনেছ

বিলাতের বসন্তের বাগানে?

সুন্দরী পাখিটির কণ্ঠে কান্নাই গান

তুমি ওই স্কাইলার্কের মতো

আমাকে তোমার কান্না শোনালে

কান্না নয় গান, চোখের জল নয়

হৃদয়ের প্লাবন।

ভারত মহাসাগর পেরিয়েছে

তোমার কান্না, বঙ্গোপসাগরেও

বনানীর জলপাই রঙের বাড়িটা ছেড়ে

চাঁদপুরের পুরোনো বন্দরটা পেরিয়ে

মেঘনার জলকে টেমসের সঙ্গে মিশিয়ে

কার্তিকের চাঁদ হয়ে ঝুলে আছে

আমার রোগশয্যার বারান্দায়।

পরীমনি, তুমি আমার জন্য কেঁদো না

মায়ের মতো ভালোবাসার

দুবাহু বাড়ায়ে দিয়ো না

ভালোবাসা বড় দুর্লভ সৌরভ

সুগন্ধির দোকানে কখনো পাবে না।

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব