৬ ঘণ্টা পর সচল হলো ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৫, ২০২১ | ১১:৩৪
Link Copied Successfully!

টানা ছয় ঘণ্টা ডাউন থাকার পর সচল হয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম। মঙ্গলবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে এগুলো সচল হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অচল হয়ে পড়ে। এর সবগুলো পরিষেবাই ফেসবুক মালিকানাধীন।

ডাউন ডিটেকটরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সারাবিশ্ব থেকে এসময়ের মধ্যে ১০.৬ মিলিয়ন রিপোর্ট করা হয়েছে।এটাই সাম্প্রতিককালে ফেসবুকের মতো প্ল্যাটফর্মের জন্য সবচেয়ে বড় ঘটনা। সর্বশেষ ২০১৯ সালে এমন সমস্যার সম্মুখীন হয়েছিল ফেসবুক, তখন প্রায় ১৪ ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক।

বিজ্ঞাপন

ডাউন ডিটেকটর হচ্ছে একটি অনলাইন সাইট, যারা বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করে থাকে।

বিবিসির খবরে বলা হয়েছে, অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন, ডিএনএস বা ডোমেনের কোনো ত্রুটির কারণে এমনটি হতে পারে।

এদিকে এই ত্রুটির কারণে ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তিনি বলেন, ‌‘ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার আবারও স্বাভাবিক হয়েছে। আজকের এই ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করছি- আমি জানি আপনারা মানুষের সঙ্গে যুক্ত থাকতে কী পরিমাণ আমাদের পরিষেবার ওপর নির্ভর করেন।’

বিজ্ঞাপন

টুইটারে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মাইক শ্রোফার বলেছেন, ফেসবুকসহ তাদের পরিষেবাগুলো পুরোপুরি ঠিক করতে কিছুটা সময় লেগেছে। এজন্য তারা ব্যবহারকারীদের কাছে ক্ষমাপ্রার্থনা করছে।

এর আগে ফেসবুকের যোগাযোগ বিভাগের কর্মকর্তা অ্যান্ডি স্টোন টুইটারে বলেছিলেন, আমরা ত্রুটির বিষয়ে জেনেছি। কিছু কিছু ব্যবহারকারী আমাদের অ্যাপ বা অন্য কোনো মাধ্যমে অ্যাক্সেস করতে পারছেন না। যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি ও এ অসুবিধার জন্য আমরা দুঃখিত।

ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ টুইটারে এক বিবৃতিতে তাদের পরিষেবাগুলো স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব