বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আসার আর সুযোগ নেই

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২, ২০২১ | ৩:০১
Link Copied Successfully!

নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া যে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি অযৌক্তিক ও অবান্তর। আজ দুপুরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে হানিফ বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। এমন কথা বিগত ২০০৮ সালে বেগম খালেদা জিয়াও ঠিক একই কথা বলেছিলেন। ফলে নির্বাচনের পর তাদেরকেই সেই ভাগ্য বরণ করতে হয়েছে। সুতরাং আগামীদিনেও এই দলটির পরিণতি কি হয়, তা সময়ই বলে দেবে।

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমে শুধু বই পড়ে নয়, শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়েও পড়বে। তিনি আরো বলেন, গত ১০ বছরে এই শিক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে ঢেলে সাজিয়েছে। অর্থাৎ আনন্দ এবং কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান বক্তা ছিলেন  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম,  কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সুজিত রায় নন্দী, সংসদ সদস্য মেজর (অব.) রফিক ইসলাম, সংসদ সদস্য মুহাম্মদ সফিকুর রহমান, সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, কেন্দ্রীয় নেতা নাজিবউল্লাহ হিরো, তৃণমূল পর্যায়ের নেতা ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, হাইমচর উপজেলার শাহজাহান প্যাদা, মতলব দক্ষিণের মবিন সুজন, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপনসহ অর্ধশত নেতা।

এতে চাঁদপুর জেলা ও আট উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে, আগামীকাল রবিবার একই স্থানে নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

HO/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব