
ব্যস্ত অপু বিশ্বাস

করোনাভীতি কাটিয়ে ক্রমেই ব্যস্ত হয়ে উঠছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে একাধিক সিনেমায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রমোশনাল কাজেও নিজেকে যুক্ত করছেন অপু বিশ্বাস। এরই মধ্যে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ নামের একটি সরকারি অনুদানের সিনেমার শুটিং শেষ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।


এছাড়া ডায়েল রহমানের পরিচালনায় ‘ঈশা খাঁ’, সোলায়মান হোসেন লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ নামের দুটি সিনেমার কাজও হাতে আছে এ অভিনেত্রীর। মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ-২’ নামের একটি সিনেমা। অন্যদিকে টিভি বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। পাশাপাশি একটি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূতও হয়েছেন তিনি। সব মিলিয়ে অপু বিশ্বাস আবারও আগের ফর্মে ফিরছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

HO/N



























