জাহাজের ধাক্কায় ট্রলারডুবি, ২ জেলে নিহত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২১ | ৭:৩০
Link Copied Successfully!

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে দুই জেলে নিহত ও এক জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় চট্টগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন গভীর সমুদ্রে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- মো. রুবেল (২৭) ও মো. মাফু (২৮)। তাদের বাড়ি উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ও দাসেরহাট গ্রামে। অপর নিখোঁজ জেলে হলেন উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মজিবুল হকের ছেলে মো. মিজানুর রহমান (৩৬)।

সংশ্লিষ্টরা জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টায় গিয়াস উদ্দিন মাঝির ট্রলারে থাকা জেলেরা চট্টগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন সাগরে জালপাতা অবস্থায় মাছ শিকার করছিলেন। এ সময় একটি জাহাজ পেছনে ধাক্কা দেয়। তাৎক্ষণিক ট্রলারটি ১১ জেলেসহ ডুবে যায়। এ সময় পাশে থাকা মনপুরার কামাল মাঝির ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ৮ জেলেকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

পরে মৃত অবস্থায় দুই জেলের লাশ উদ্ধার করে। কিন্তু সাগরে নিখোঁজ থাকা এক জেলেকে অনেক খোঁজার পরও সন্ধান না পাওয়ায় জীবিত ৮ জেলে ও মৃত দুই জেলের লাশ নিয়ে মনপুরার উদ্দেশে কামাল মাঝির ট্রলার রওনা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

এ ব্যাপারে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, জেলে ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয় ও এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা