চাঁদপুরে ডাকাতির ৬৯ ভরি স্বর্ণ উদ্ধার, দুজসহ আটক ৮

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২১ | ২:০৪
Link Copied Successfully!

মুন্সীগঞ্জ সদর উপজেলায় দোকান থেকে ডাকাতি হওয়া ৬৯ ভরি স্বর্ণালংকার উদ্ধার এবং চাঁদপুরের দুই ডাকাত সদস্যসহ ৮ জনকেকে আটক করেছে পুলিশ। এছাড়াও ডাকাতদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত স্পিডবোট উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান চালানো হয় মুন্সীগঞ্জের মাওয়া, মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের জাজিরা, রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্থান, কামরাঙ্গীচর ও কেরানীগঞ্জের বাবুবাজার, তাতিবাজার ও নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায়।

সোমবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন।

বিজ্ঞাপন

আটক হওয়া ডাকাতরা হলো, সাব্বির হোসেন ওরফে হাত কাটা স্বপন (৪৯), আরিফ হাওলাদার (২৫), মোহাম্মদ আলী (৪০), বিল্লাল মোল্লা (৩০), আনোয়োার হোসেন (৩২), ফারুক খাঁ (২১), আফজাল হোসেন (৪৭) ও মো. আক্তার হোসেন (৩২)। এদের মধ্যে সাব্বির, বিল্লাল, আফজাল ও আক্তারের বাড়ি শরিয়তপুর জেলায়। আরিফ ও ফারুখ খায়ের বাড়ির মাদারীপুর এবং মোহাম্মদ আলী ও আনোয়ার হোসেনের বাড়ি চাঁদপুর জেলায়।

আটক ব্যক্তিদের মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের রিমান্ডের আবেদন করবেন বলে জানিয়েছেন কোর্ট পরিদর্শক মো. জামাল হোসেন।

এর আগে, বুধবার দিবাগত রাত দুইটার দিকে ১৮ থেকে ২০ জন ডাকাত সদস্য সদর উপজেলার চিতলিয়া বাজারের স্বর্ণের দোকানে ডাকাতি চালায়। ওই সময় বাজারের পাহারাদারদের হাত বেঁধে ফেলে কয়েকটি দোকানে লুটপাট চালায় তারা।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব