চাঁদপুরে আধুনিক রেলস্টেশন প্লাটফর্মটি নির্মাণ শেষের আগেই ধস

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২১ | ১২:৩৪
Link Copied Successfully!

চাঁদপুর  আধুনিক রেলস্টেশনের নবনির্মিত প্লাটফর্মের বিরাট একটি অংশ ভেঙে গেছে। ১৯ সেপ্টেম্বর রোববার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে রেস্ট হাউসের সামনে প্লাটফর্মের প্রায় ১০০ ফুট দেয়াল পর্যায়ক্রমে ভেঙে পড়ে। চট্টগ্রামের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ এ কাজটি করছে।

তবে ঠিকাধারী প্রতিষ্ঠানের ব্যাপক অনিয়ম ও দুর্নিতিতে নিন্মমানের ইট, বালি, সিমেন্টসহ নির্মাণ সামগ্রী ব্যবহার করার কারণে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।

১৯ সেপ্টেম্বর রোববার বিকেলে সরজমিনে দেখা যায়, চাঁদপুর রেলওয়ের বড় স্টেশনের নির্মাণাধীন প্লাটফর্মের পশ্চিম পাশের উত্তর অংশের প্রায় ১০০ ফুট গাইড ওয়ালের ইটের গাঁথুনি ভেঙে পড়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়,সপ্তাহ খানেক পূর্বে নবনির্মিত প্লাটফর্মের এই গাইড ওয়ালের কাজ করা হয়েছে। অথচ এক সপ্তাহ না যেতেই ওই গাইড ওয়ালের প্রায় ১০০ ফুট অংশ ভেঙ্গে পড়ে যায়। এর মুল কারন হচ্ছে ইটের গাঁথুনিতে বালিতে কম সিমেন্ট ব্যবহার করা।

জানা যায়, গত ২৯ জুন চাঁদপুর রেলওয়ে সীমানা পরিদর্শককালে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল মহাব্যবস্থাপক মাে:জাহাঙ্গীর হােসেন চাঁদপুরে রেলের অবকাঠামাে ও রেলের সম্পত্তিতে বিভিন্ন অবৈধ স্থাপনা পরিদর্শন করেন।

ওই সময় তিনি বলেন, চাঁদপুরে অচিরেই আধুনিক রেলস্টেশন ও রেলের ডবল লাইন নির্মিত হবে বলে ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় প্রায় দুই আড়াই মাস পূর্বে চাঁদপুর রেলওয়ের বড় স্টেশনটি আধুনিক রেলস্টেশন নির্মাণের লক্ষে প্লাটফর্মের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। কিন্তু প্লাফর্মের সেই নব নির্মাণাধীন চলমান কাজের ১০ ইঞ্চি গাইড ওয়াল ধসে পড়ে।

বিজ্ঞাপন

চাঁদপুর বড় ষ্টেশন এলাকার আমির উদ্দিন মিন্টু খান, নুরু বেপারী, মোবারক গাজী, নয়ন ছৈয়াল, ইউসুফ হাওলাদারসহ একাধিক ব্যক্তি পপুলার বিডিনিউকে জানান, ‘গত সাত আট দিন পূর্বে চাঁদপুর রেলওয়ে বড় স্টেশনের প্লাটফর্মের তিন ফুট উচ্চতার গাইড ওয়ালটির কাজ করা হয়েছে।

রোববার দুপুরে গাইড ওয়ালের মাঝখানে ভরাটকৃত বালি বসার জন্য পানি দেয়া হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকমতো ইট বালু সিমেন্ট এবং বালিতে সিমেন্ট কম দেওয়ার কারণে সপ্তাহ না পেরোতেই প্ল্যাটফর্মের নবনির্মিত এই গাইড ওয়ালটি ভেঙ্গে পড়ে যায়। তাদের অভিযোগ গাইড ওয়ালটি মাটির গভীর থেকে না উঠানোর কারনে এবং নির্মান সামগ্রী নিন্মমানের ও বালিতে সিমেন্ট কম দেয়ার কারনেই এমনটি ঘটেছে।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার জানান, ‘স্টেশনের এই কাজের দায়িত্বে রয়েছে রেলওয়ের লাকসাম আইডাব্লিউ। কোন ঠিকাধারী প্রতিষ্ঠান কাজ করছে এসব তথ্য আমাদের কাছে নেই। তারা কাজ সম্পর্ণ করে আমাদের কাছে হ্যান্ডওভার করলে তখন আমরা আমাদের কাজ বুঝে নিবো।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব