চান্দিনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন প্রাণ গোপাল দত্ত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২১ | ৫:৫৯
Link Copied Successfully!

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে দুইজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রার্থী মনিরুল ইসলাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদারের কাছে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন। এর আগে ১৬ সেপ্টেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ান জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লুৎফর রেজা খোকন।

রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার জানান, কুমিল্লা-৭ উপনির্বাচনে ছয় প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চার প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে তিনজন দলীয় প্রার্থী এবং অপরজন স্বতন্ত্র।
যাচাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় তিনজন বৈধ প্রার্থী মাঠে ছিল। ইতিমধ্যে দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। এখন একমাত্র প্রার্থী আছেন আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। 

৩০ জুলাই এই আসন থেকে নির্বাচিত সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

সূত্র:দৈনিক ইত্তেফাক

R/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব