২০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ সোনু সুদের বিরুদ্ধে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২১ | ৪:৩৯
Link Copied Successfully!

টানা তিনদিন ধরে অভিনেতা সোনু সুদের বাড়ি ও অফিসে তল্লাশি চালানোর পর শনিবার বিবৃতি জারি করেছে আয়কর দফতর। করোনাকালে দরিদ্রের বন্ধু এই অভিনেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে আয়কর দফতর। বিবৃতিতে জানানো হয়েছে, ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ। কর ফাঁকি দেওয়ার অভিযোগে নাম জড়িেয়ছে সোনুর সহকর্মীদেরও।

আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয় শুধুমাত্র কর ফাঁকিই নয়,একটি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের জন্য বিদেশ থেকে ২.১০ কোটি টাকা অনুদান নিয়েছেন তিনি। এর দ্বারা বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছেন সোনু, এমনটাই অভিযোগ। তদন্তে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য।

২০ টি এমন লেনদেনের হদিশ পেয়েছে আয়কর দফতরের অফিসাররা যেখানে ব্যবহার করা হয়েছে ভুয়ো ঠিকানা। এছাড়াও নগদ টাকার বিনিময়ে ইস্যু করা হয়েছে বেশ কয়েকটি চেক। কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই বিভিন্ন পেশাগত পারিশ্রমিককে লোন হিসাবে দেখানো হয়েছে বলেও অভিযোগ। সব মিলিয়ে ২০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে সোনুর সংস্থা।

সুত্র:ইত্তেফাক

বিজ্ঞাপন

W/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব