চাঁদপুর ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২১ | ১:১৯
Link Copied Successfully!

চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার এলাকায় থেকে নারায়ণ ঘােষ (৬০) নামের এক মিস্টন্ন ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৭টার দিকে বিপনীবাগ বাজারের মেসার্স শরীফ স্টীল ওয়ার্কসপের কারখানার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশের একটি সেলুন থেকে হত্যার আলামত সংগ্রহ করেছে পুলিশ ও পিবিআই।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

বিজ্ঞাপন

নিহত নারায়ন ঘোষ পৌরসভার ৮নং ওয়ার্ডের নতুনবাজার ঘােষপাড়ার বাসিন্দা মৃত যোগলকৃষ্ণা ঘোষের পুত্র। দাম্পত্য জীবনে তিনি ২ পুত্র ও ১ কন্যা সস্তানের জনক। তিনি পাইকারিতে দধি মিস্টি বিক্রি করতেন।

নিহতের ছোট ছেলে রাজু ঘোষ ও ফুফাতো ভাই চন্দ্রনাথ ঘোষ চন্দ্র পপুলার বিডিনিউজকে জানান, ‘নারায়ন ঘোষ বহুকাল ধরে পাইকারিতে দদি, মিস্টি বিক্রি করতে। বুধবার সন্ধ্যায় তিনি টাকা কালেকশন করতে বাজারে যান। এরপর আর বাড়ি ফিরে না। সকালে তার বস্তাবন্দী লাশের খবর পান। ঘটনার রাতে তার সাথে বাজার থেকে কালেকশন করা টাকা এবং হাতে একটি স্বর্ণের আংটি ছিলো। বৃহস্পতিবার রাতে তিনি কৃষ্ণ কর্মকারের সেলুনে সেভ করেন।

বিপনীবাগ বাজারের নাইট গার্ড মো. ইসমাইল বকাউল পপুলার বিডিনিউজকে জানান, ‘রাত ২টার দিকে কৃষ্ণ কর্মকারের সেলুনের কর্মচারি রাজু শীল দোকান খুলে একটি বস্তা নিয়ে পুনরায় দেকানে প্রবেশ করে।আসে। আমি দূর থেকে জিজ্ঞেস করলে সে জানায়, সামনে পূজা তাই দোকান পরিস্কার করছে। কিছুক্ষণ পর সে বস্তাটি টানেহিঁচড়া পাবলিক টয়লেটের কাছে নিয়ে যায়। এবারও তাকে জিজ্ঞেস করলে সে জানায়, দোকানের ময়লা-আবর্জনা পাবলিক টয়লেটের কাছর ফেলে দিচ্ছে। এরপর ভোর চারটায় রাজু শীল ভোর ৪টায় সেলুন বন্ধ বেরিয়ে যায়।’

বিজ্ঞাপন

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় পপুলার বিডিনিউজকে জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। প্রত্যক্ষদর্শী নাইটগাট এবং পরিবারের বক্তব্য নিয়েছি। বিষয়টি অধিকতর তদন্ত করে অভিযুক্তকে আটক করা হবে।’

তিনি আরও বলেন, এই ঘটনার সাথে অন্য কোন বিষয় জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসিফ মহিউদ্দিন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

E/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব