গণধর্ষণে চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২১ | ৮:৩১
Link Copied Successfully!

নোয়াখালীর সেনবাগে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ছাত্রী গণধর্ষণের শিকার হয়। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকাল ৮টার দিকে অভিযুক্ত যুবককে উপজেলার কানিলপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে সকালে নির্যাতিত স্কুলছাত্রীর মা বাদী হয়ে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

গ্রেফতার ছেরাজুল হক মামুন (৩০) উপজেলার কাবিলপুর  ইউনিয়নর পূর্ব কাবিলপুর গ্রামের মিজিবাড়ির এনাম হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ১৮ জুলাই প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ছাত্রীকে মামুন ও তার সহযোগী কামাল হোসেন সাদ্দাম জোরপূর্বক মুখ চেপে একটি ঘরের পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী স্কুলছাত্রী ১২ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা রোববার সকালে সেনবাগ থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ধর্ষক মামুনকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, গ্রেফতারকৃত আসামিকে নারীও নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব