
কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ ডাকতে হবে, এমন নীতি নেই: প্রতিমন্ত্রী
Link Copied Successfully!


জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি সেবা নিতে আসা জনসাধারণকে প্রশাসনের কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করতে হবে, এমন কোনো নীতি নেই।
মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংলাপে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম এ সংলাপের আয়োজন করে।


সেবা নিতে আসা জনগণের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের ভালো ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। বলেন, দুর্ব্যবহারও দুর্নীতির শামিল।
সংলাপে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি তপন বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক।
সংলাপে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া।
সূত্র: যুগান্তর
E/N



























