শাহজাহান শিশিরের কারা মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২১ | ৮:০০
Link Copied Successfully!

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও কচুয়া উপজেলা পরিষদের দু’বারের জনপ্রিয় চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) মোঃ শাহজাহান শিশিরের কারা মুক্তির দাবীতে শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার অন্যতম রহিমানগর বাজারে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজের উদ্যােগে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার বাসষ্টেশন চৌরাস্তায় এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফয়সাল শিকদার এবং ছাত্রলীগ নেতা এসএম জাহিদুল ইসলামের যৌথ সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া পৌর প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন অন্তর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান জামশেদ, সদস্য মীর নাছির উদ্দিন ডায়মন্ড, আবুল বাসার নবু, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহজাহান প্রধান,যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ এলাকার দলীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সম্প্রতিকালে শাহজাহান শিশির মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা থেকে জামিন লাভের পর আবারও গত ১ সেপ্টেম্বর ঢাকা ধানমন্ডি থানার একটি মিথ্যা মামলায় হাইকোর্টে হাজিরা দিতে গেলে জামিন না মঞ্জুর হলে তাকে কারা বরণে যেতে হয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কচুয়ার গনমানুষের নেতা ড.মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি অভিলম্বে শাহজাহান শিশিরকে কারা ভোগ থেকে মুক্তির দাবী জানাচ্ছি।

বিজ্ঞাপন

HO/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা