করোনার টিকার এসএমএস দ্রুত পাওয়ানোর কথা বলে টাকা নিত তারা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২১ | ৪:৫০
Link Copied Successfully!

মোবাইল ফোনে ম্যাসেজ পাঠিয়ে বিদেশগামী ব্যক্তিদের দ্রুত করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি প্রতারক চক্র।  তারা দ্রুত এসএসএস পাইয়ে দেওয়ার কথা বলে এই প্রতারণা করে আসছিল।  এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব বলেছে, গ্রেফতার ব্যক্তিরা দুই শতাধিক বিদেশগামী ব্যক্তিদের কাছ থেকে আড়াই থেকে পাঁচ হাজার টাকা করে নিয়েছে।  গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন- নুরুল হক, সাইফুল ইসলাম, ইমরান হোসেন ও দুলাল মিয়া।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বিজ্ঞাপন

তিনি বলেন, কিছু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কয়েকজন প্রতারক বিভিন্ন হাসপাতালের সামনে অবস্থান করে বিদেশগামী প্রার্থীদের মুঠোফোনে ম্যাসেজ পাঠিয়ে দ্রুত টিকা দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন।  গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।  এরপর ওই প্রতারকদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা কার্যক্রম শুরু করে।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-৩–এর একটি দল মুগদায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা নুরুল হক এবং তার তিন সহযোগী সাইফুল ইসলাম, ইমরান হোসেন ও দুলাল মিয়াকে গ্রেফতার করে।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা