কারাগারে পরীমনিকে মেহেদী দিলো কে?

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২১ | ২:০৯
Link Copied Successfully!

৫ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তারের পর তিন দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে।

সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষ করে জামিন পেয়ে বুধবার (১ সেপ্টেম্বর) গাজীপুরের কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

মুক্ত পরীমনি একটি সাদা হ্যেরিয়ার গাড়িতে সাদা সালোয়ার কামিজ পড়ে উপস্থিত ভক্ত ও উৎসুক জনতার উদ্দেশ্যে হাত নাড়াতে থাকেন। এসময় তার চোখে ছিল কালো সানগ্লাস।

বিজ্ঞাপন

হাত নাড়ানোর সময়ই দেখা যায় পরীমনির হাতে মেহেদী দেয়া। মেহেদী দিয়ে তার হাতে লেখা ‘Dont hurt me bitch’, যার অর্থ হলো ‘আমাকে আঘাত দিয়ো না’।

অনেকে আবার বলছে, পরীমনি তার হাতে মেহেদী দিয়ে লেখায় আঘাত ব্যবহার করেননি। কারণ তিনি সরাসরি Hurt শব্দটি না লিখে প্রতীক ব্যবহার করেছেন। একারণে অনেকে বলতে চাচ্ছেন, পরীমনি বলেছে, ‘আমাকে ভালোবেসো না’।

কারাগার থেকে বের হয়ে আঘাত, ঘৃণা বা ভালোবাসার যে বার্তাই দিতে চান না কেন আলোচিত এই নায়িকা, এর বাইরে গিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কারাগারে পরীমনিকে মেহেদী দিলো কে?

বিজ্ঞাপন

এবিষয়ে কারাগার কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট মহল যে উত্তরই দিক না কেন সেদিকে যে উৎসুক জনতা ও ভক্তকুলের ভ্রুক্ষেপ নেই তা বোঝা যায় দীর্ঘ নাটকীয়তার পর কারাগার থেকে বের হওয়া পরীমনিকে ঘিরে তাদের জটলা দেখে।

এসময় জনতা পরীমনির গাড়ি ঘিরে ধরে সেলফি তোলায় ব্যস্ত হয়ে যায়। একসময় গাড়ির ছাদের খোলা জানালা দিয়ে বের হয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নাড়েন পরীমনি। একইসাথে নিজের মোবাইল দিয়েও তিনি গাড়িতে থেকেই সবার সাথে ছবি তুলেন।

সূত্র:একাত্তর টিভি

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব