
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা নিহত এক, গ্রেপ্তার ৫
Link Copied Successfully!

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজার স্বামী মুক্তার ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী রমজান ব্যাপারীর দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সন্ধ্যায় খাদিজা বেগমের রান্নাঘরের ধোঁয়া রমজান ব্যাপারীর বাড়িতে যায়। তার সূত্র ধরে দুই পক্ষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
ওই সময় গুরুতর আহত অবস্থায় টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খাজিদা বেগমকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার রাসেদুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে বাড়ির সীমানা নিয়ে পূর্ববিরোধ ছিল। সে কারণেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মুক্তার ব্যাপারী বাদী হয়ে ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। রাতেই পুলিশ এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে।
সূত্র:প্রথম আলো
R/N































