ভারতে আবারো বাড়ছে মৃত্যু মিছিল ২৪ ঘণ্টায় ৫৩০

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৯, ২০২১ | ১২:২৫
Link Copied Successfully!

ভারতে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩০ জনের। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪০১ জন।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এর আগে মঙ্গলবার ৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ হয় ভারতে। এর র বুধবার ফের ৩৫ হাজার ১৭৮ জন করোনাক্রান্ত হন। বাড়ছে করোনাক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যাও। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৪৩৭ জনের, বুধবার মৃত্যু হয় ৪৪০ জনের। এর পর একদিনের ব্যবধানে আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৯০।

বিজ্ঞাপন

এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ২৩ লাখ ২২ হাজার ২৫৮ জন, মৃত্যু হয়েছে চার লাখ ৩৩ হাজার ৪৯ জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ১ লাখ ২৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৫ হাজার ৮৭৪ জনের।

সূত্র: যুগান্তর
HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব