ঢাকায় করোনার নতুন ধরন ‘ল্যাম্বডা’ শনাক্ত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৬, ২০২১ | ৫:২৯
Link Copied Successfully!

এবার ঢাকায় করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ‘ল্যাম্বডা’ শনাক্ত হয়েছে। রাজধানীতে ৪৯ বছর বয়সী একজন নারীর নমুনা সিকোয়েন্সিং করে পেরুর এ ধরনটির উপস্থিতি পাওয়া গেছে।

জানা গেছে, বিশ্বের ২৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া পেরুর এ ধরনটি মার্চ মাসে সংগ্রহ করা এক নমুনায় শনাক্ত হয়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) থেকে এসব তথ্য জানা গেছে।

জিনোম সিকোয়েন্সের তথ্য আপলোড করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। বিসিএসআইআর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ জিনোম সিকোয়েন্স করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছর মার্চে দেশে করোনা শনাক্ত হয়। এরপর থেকেই করোনাভাইরাসের যুক্তরাজ্য ধরন ও দক্ষিণ আফ্রিকা ধরন ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর এ বছর ৮ মে শনাক্ত হয় ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভারতীয় ধরন। বর্তমানে দেশের বেশিরভাগ মানুষই এ ধরনটিতে আক্রান্ত।

সূত্র:জাগরণ
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব