
দোয়া চেয়েছেন ইউপি চেয়ারম্যান ফারুক দর্জি
Link Copied Successfully!


শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফারুক দর্জিসহ ১১ জন করোনায় আক্রান্ত ।
ফারুক দর্জি শাহরাস্তি উপজেলা আওয়ামী যুবলীগ লীগের সিনিয়র যুগ্ন-আহবায়কের দায়িত্ব পালন করছেন।

শুক্রবার দুপুরে করোনায় আক্রান্তের রিপোর্ট আসলে তিনি জানান, কেউ আতঙ্কিত না হয়ে, সচেতন হোন। আমিসহ যারা করোনায় আক্রান্ত তাদের জন্য দোয়া করবেন।
এ নিয়ে শাহরাস্তি উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জন। সুস্থ্য হয়েছেন ৩ জন। মারা গেছেন ৩ জন।


























