করোনাকালে চাঁদপুরে তিন ডেঙ্গু রোগী শনাক্ত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৫, ২০২১ | ৩:৪৪
Link Copied Successfully!

চাঁদপুরে করোনার ভয়াবহ ধকল এখনো কাটেনি এখনো। প্রতিদিন ৮ থেকে ১০জন মারা যাচ্ছে অদৃশ্য এই মহামারি ভাইরাসের সংক্রমণে। এই মহামারি ধকল না কাটতেই চাঁদপুরে এবার হানা দিলো আরেক মহামারি ডেঙ্গু। চাঁদপুরে এ পর্যন্ত তিন জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরা ইতিমধ্যেই আড়াই’শ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এদের মধ্য রাকিব(১৮) নামে এক তরুণকে ভর্তি করার পর শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেল।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ১৩ আগস্ট সন্ধ্যার দিকে কচুয়া উপজেলার রঘুনাথপুর বড়ুই গাও গ্রামের শফিউল্লার ছেলে রাকিবকে(১৮) গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি দেয়া হয়। তার রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়। সে হাসপাতালের ৪র্থ তলায় চিকিৎসাধীন ছিল।

বিজ্ঞাপন

১৪ আগস্ট শনিবার সকালে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যায় স্বজনরা।

রাকিবের বাবা শফিউল্লার জানান, প্রায় পাঁচ দিন আগে জ্বরে আক্রান্ত হন রাকিব। সঙ্গে শরীরে তীব্র ব্যথা। শুক্রবার সন্ধ্যায় তাকে কচুয়া থেকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে চাঁদপুর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও এবং করোনার ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, রাকিব হোসেন ঢাকা থেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁদপুর এসেছে। তাকে চিকিতৎসার জন্যে ভর্তি দেয়া হয়েছে। তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, তিনি শারীরিকভাবে ভালো আছেন।

বিজ্ঞাপন

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হাবিব উল করিম জানান, রাকিব নামে এক তরুণের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। সে কচুয়া উপজেলার বড়ইগাঁও রঘুনাথপুর গ্রামের শফিউল্যাহর পুত্র।
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব