প্রবাসীদের ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র, গ্রেফতার ৩

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৩, ২০২১ | ৩:৫৩
Link Copied Successfully!

রাজশাহীর বাঘায় ইমো হ্যাক করে প্রবাসীদের অর্থ হাতিয়ে নেওয়া চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাতে উপজেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তারা হলেন— বাঘার ভানুকর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৪), আলী আশরাফের ছেলে শান্ত হক (২৩) এবং মোহদীপুর গ্রামের মৃত খেলাফত মণ্ডলের ছেলে সুরমান আলী (৪৩)।

বিজ্ঞাপন

তাদের কাছ থেকে চার লাখ ৮২ হাজার ৩২২ টাকা, ১৪টি মোবাইল ফোন এবং ৩২টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, এ নিয়ে থানায় মামলাও করা হয়েছে।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বাঘায় এ ধরনের প্রতারক চক্র আছে। তারা ইমোর মাধ্যমে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে। একপর্যায়ে কৌশলে তারা ইমোর পাসওয়ার্ড হাতিয়ে নেয়। আর প্রবাসীরা এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠায়। ইমো হ্যাক হয়ে যাওয়ায় এ টাকাও প্রতারকরা তুলে নিতে পারে। এই চক্রের কয়েকজন গ্রেফতার হয়েছে। অন্য সদস্যদের পুলিশও গ্রেফতারের চেষ্টা করছে।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব