
ডিবি পরিচয়ে ডাকাতি করার অভিযোগে গ্রেপ্তার ৪
Link Copied Successfully!


রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে ‘ডাকাত দলের’ চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা ডিবি পরিচয়ে ডাকাতি করত বলে অভিযোগ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাত সাতটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জাহিদ হাসান (৩৮), মানিক ব্যাপারী ওরফে দারোগা মানিক (৩৫), ফারুক হোসেন (৪০) ও রুবেল সিকদার (৩০)।
এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহাদত হোসেন। তিনি বলেন, এই চারজনের কাছ থেকে ডিবি লেখা নকল জ্যাকেট, একটি খেলনা পিস্তল, একটি একনলা বন্ধুক, এক জোড়া হ্যান্ডকাপ ও নগদ এক লাখ ৮০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।


সূত্র: প্রথম আলো
H/N




























