বালুবাহী ট্রাকের চাপায় তিন জনের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১১, ২০২১ | ৫:২২
Link Copied Successfully!

লামা-চকরিয়া মহাসড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ননদ-ভাবিসহ তিনজন মৃত্যু হয়েছে। এতে আরও অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

রবিবার (১১ জুলাই) দুপুর পৌনে একটার দিকে সড়কে কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট একটি মাহেন্দ্রের ছয় যাত্রীকে নামিয়ে সড়কের উপর দাঁড় করিয়ে রাখেন। এ সময় একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দিলে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত, তাদের উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিরাজ কারবারি পাড়ার গোবিন্দ্র দের স্ত্রী চিনু দে (৩৫) এবং শুভ দাশের স্ত্রী রূপসী দে প্রকাশ অপসী। তারা দুজন সম্পর্কে ননদ ও ভাবি। একই ঘটনায় নিহত অপরজন আনুমানিক ৪৫ বছরের এক পুরুষ। তার পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লামার পার্শ্ববর্তী উপজেলা থেকে ছয় যাত্রী নিয়ে লামা হয়ে চকরিয়া যাচ্ছিলো একটি মাহেন্দ্র। লামার লাইনঝিরি এলাকা অতিক্রম করার সময় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক আর্জু মাহেন্দ্রটিকে থামানোর জন্য চালককে ইশারা দেন। তবে চালক ওই নির্দেশ উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। পরে স্থানীয় এক ব্যক্তির মোটরসাইকেলে করে পিছু নিয়ে লামা পৌরসভার পশ্চিম লাইনঝিরি এলাকায় গিয়ে মাহেন্দ্রটিকে থামান ওই পুলিশ সদস্য। সে সময় মাহেন্দ্র থেকে যাত্রীদের নামিয়ে রাস্তার উপর দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদের মধ্যেই চকরিয়া থেকে আসা দ্রুতগামী বালুবাহী ট্রাক ওই ছয় যাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন।

বিজ্ঞাপন

সূত্র:দৈনিক ইওেফাক

H/N

 

বিজ্ঞাপন

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব