আজ থেকে শুরু হচ্ছে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ৫, ২০২১ | ১২:২২
Link Copied Successfully!

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউন ও ঈদুল আজহাকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি-মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ সোমবার থেকে ট্রাক সেল শুরু করবে।

রাজধানীসহ দেশের সব মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামি ২৯ জুলাই পর্যন্ত পণ্য সামগ্রী বিক্রি করা হবে।

টিসিবির যুগ্ম-পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য কর্মকর্তা মো.হুমায়ুন কবীর বলেন, ‘ জরুরি সেবা হিসেবে লকডাউনের মধ্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

তবে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে ডিলারদের মাধ্যমে ৫ জুন সোমবার থেকে ট্রাক সেল শুরু করা হচ্ছে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ডিলাররা পণ্য বিক্রি করবে বলে তিনি জানান ।

মো.হুমায়ুন কবীর আরও জানান, ঈদুল আজহার জন্য সরকারঘোষিত ছুটির দিন টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে।

এ ছাড়া ২৯ জুলাই পর্যন্ত অন্যান্য দিনগুলোতে ভ্রাম্যমাণ ট্রাক সেল চলবে।

বিজ্ঞাপন

প্রতিটি ট্রাকে ৫শ থেকে ৮শ কেজি চিনি, মসুর ডাল ৩শ থেকে ৬শ কেজি এবং সয়াবিন তেল ৮শ থেকে ১ হাজার ২শ লিটার বরাদ্দ রাখা হয়েছে।

সূত্র: প্রথম আলো

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব