
দায়িত্ব নিলেন নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ
Link Copied Successfully!


বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
গণভবনে বৃহস্পতিবার (২৪ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তিনি জেনারেল র্যাংক ব্যাজ পরেন। এর মধ্য দিয়ে দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন তিনি।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল ও বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।


সূত্র:জাগরণ
H/N



























