
ফের দেশব্যাপী লকডাউন নিয়ে ভাবছে স্বাস্থ্য অধিদফতর


দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীর পার্শ্ববর্তী সাতটি জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে সংক্রমণের ঊর্ধ্বগামী অবস্থায় সারাদেশে আবারও লকডাউন ঘোষণা হতে পারে কি-না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারাদেশে আপাতত লকডাউন নয়। তবে পরিস্থিতি যদি নাজুক হয় এবং প্রতিটি জেলায় যদি সংক্রমণ ২০ শতাংশের ওপরে চলে যায়, তাহলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত নিয়মিত করোনা বুলেটিনে এ কথা বলেছেন অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।
তিনি বলেন, আমরা আপাতত ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলার সংক্রমণ পরিস্থিতি দেখছি। যদি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারি এবং ঢাকার পরিস্থিতি নাজুক হয় তাহলে শুরুতে ঢাকাকে লকডাউনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যদি ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাগুলোর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় তাহলে সারাদেশে লকডাউনের কোনো প্রয়োজন হবে বলে মনে করি না।


সূত্র:জাগরণ
H/N



























