সাহিত্য মঞ্চের আয়োজনে কথায় ও কবিতায় শঙ্খ ঘোষকে স্মরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৯, ২০২১ | ১১:৩৯
Link Copied Successfully!
সাহিত্য মঞ্চের আয়োজনে কথায় ও কবিতায় শঙ্খ ঘোষকে স্মরণ
সাহিত্য মঞ্চের আয়োজনে উপমহাদেশের বরেণ্য কবি ও লেখক শঙ্খ ঘোষ এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন শুক্রবার বৃষ্টিস্নাত বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় কথায় ও কবিতায় সদ্যপ্রয়াত বরেণ্য এই কবিকে স্মরণ করেন চাঁদপুরের কবি, লেখক ও সাহিত্যকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক।

সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিমের সঞ্চালনায়  শঙ্খ ঘোষ এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শিল্পচূড়ার সভাপতি কবি মাহাবুবুর রহমান সেলিম, সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি ইকবাল পারভেজ, কবি মোখলেসুর রহমান ভুঁইয়া, তরুণ অনুবাদক হাসানাত রাজিব, লেখক ও প্রাবন্ধিক অাহনাফ আবদুল কাদির, কবি শরীফউল্লাহ, নিঝুম খান ও অনুবাদক সাদ আল-আমিন। শঙ্খ ঘোষের কবিতা আবৃত্তি করেন নুরুন্নাহার নিশি, বিথী নন্দী, নার্গিস তন্বী, ফারজানা মুন্নী, শ্রাবণী সেন, আহসান আরিফ নিলয়, ফাথেয়া নূর, মারিয়া জামান, মুন্নী আক্তার, সাহিদা আক্তার প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনায় বক্তারা বলেন, শঙ্খ ঘোষ বাংলা কবিতার রাজপুত্র। তিনি তার কবিতার পাশাপাশি গদ্য ও নাটক দ্বারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। রবীন্দ্র আলোচনায়ও তিনি বিরলপ্রজ। বাংলা সাহিত্যের অনুরাগীরা তাঁর অবদানকে চিরকাল স্মরণ করে যাবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব